মোঃ মাকসুদুর রহমান,শেরপুর
বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করতে শেরপুরে দুই প্রতিভাবান নারী ফুটবলারের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ফুটবল কোচ সাধন বসাক, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আরিফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই নারী ফুটবলারের হাতে দুটি বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ সময় তাঁরা বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার অঙ্গীকার করেন এবং খেলাধুলায় আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিভাবান নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, নারী ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়া এবং বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...
ByDesk ReportOctober 14, 2026সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...
ByDesk ReportOctober 14, 2026যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...
ByDesk ReportOctober 16, 2026সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...
ByDesk ReportOctober 16, 2026ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...
ByDesk ReportOctober 15, 2026গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...
ByDesk ReportOctober 14, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment