ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পাঁচটায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক-সংলগ্ন শহীদি চত্বর এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস।
সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি এবং সহকারী জেলা সেক্রেটারি মো. আব্দুল মালেক। এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য ও জেলার বিভিন্ন উপজেলার শীর্ষস্থানীয় নেতারা সভায় অংশ নেন।
সভায় আসন্ন লংমার্চের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়া এবং মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় নেতারা লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Leave a comment