Home আন্তর্জাতিক বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিকসাম্প্রতিক

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

Share
Share

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে অনুষ্ঠিত ওই আন্দোলনে যোগ দেওয়ার পরই মোদি সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

বিক্ষোভ চলাকালীন মুম্বাই পুলিশ ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জেইন মেরি খানকে আটক করে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইমরান যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী নাগরিক। একজন বিদেশি নাগরিক হয়ে ভারতে কোনো রাজনৈতিক বা সামাজিক প্রতিবাদে অংশগ্রহণ করা অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এই অপরাধের ভিত্তিতেই মুম্বাই পুলিশ তাঁকে নির্দেশিত তারিখের মধ্যে দেশত্যাগের নোটিশ জারি করেছে।

এর আগে শাসক দল বিজেপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া পোস্টে ইমরানের মার্কিন নাগরিকত্ব যাচাইয়ের দাবি তোলেন। তিনি প্রশ্ন রাখেন, একজন বিদেশি নাগরিক কীভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন? এবং তাকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর জোর দাবি জানান।

বিতর্কের জবাবে অভিনেতা ইমরান খান জানিয়েছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানার বা এজেন্ডা নিয়ে সেখানে যাননি। মুম্বাই শহরের একজন সাধারণ বাসিন্দা এবং নাগরিক দায়বদ্ধতা থেকেই তিনি সাধারণ মানুষের কণ্ঠরোধের প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন। বর্তমানে মুম্বাই পুলিশের জারি করা এই নোটিশের পর অভিনেতা আইনি পদক্ষেপে যাবেন নাকি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ত্যাগ করবেন, তা নিয়ে জল্পনা চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলে শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে পেটাল ছাত্র

বগুড়ায় শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষায় শাসন করার জেরে ছুটির পর রাস্তায় এক শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভূতপূর্ব ও...

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকার মূলভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এক নতুন ও অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং...

Related Articles

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক কাউন্টির রীডসবার্গ শহরের কাছে একটি যাত্রীবাহী ছোট...

আল-আকসার সুরক্ষায় ইরানের সমর্থন অব্যাহত থাকবে: কুদস প্রধান ইসমাইল কানি

ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন এবং ঐতিহাসিক আল-আকসা মসজিদের সুরক্ষায় তেহরানের সামরিক ও রাজনৈতিক...

;