শিক্ষকের মেসেজে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায় দেড় মাস আটকে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুজিবুর রহমানের বিবিএ ও এমবিএর সনদ। সনদ সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরেও সমাধান পাননি তিনি। অবশেষে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সনদ সংগ্রহ করেছেন এই শিক্ষার্থী।
মুজিবুর রহমান মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিএর শিক্ষার্থী। ইন্টার্নশিপের ফলাফল নিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠানোর পর ওই শিক্ষকের ফিরতি বার্তায় ‘হা হা’ প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। পরে তাঁর এই প্রতিক্রিয়াকে শিক্ষকের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়।
গত ২৫ আগস্ট মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত একটি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া হয়। অভিযোগকারী শিক্ষক একই বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন। এরপর সনদ সংগ্রহ করতে গিয়ে জটিলতায় পড়েন মুজিবুর।
গত ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর সনদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ে গেলেও বিভাগীয় চেয়ারম্যান তাঁর আবেদনে স্বাক্ষর করেননি। রেজিস্ট্রার দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় সনদ উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়েছিল বলে দাবি করেন মুজিবুর। পরে ১৩ সেপ্টেম্বর রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেন তিনি।
এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর মার্কেটিং বিভাগের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁর লিখিত জবাব যাচাই করতে ১৪ সেপ্টেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. এমদাদুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ে তা জমা পড়েনি।
পরে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম মুজিবুরকে জানান,
Leave a comment