Home বিনোদন আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার
বিনোদন

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার

Share
Share

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম রাউন্ডে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডার অভিজ্ঞ রেফারি ড্রু ফিশার।

ফিফা প্রকাশিত ম্যাচ কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী ফিশার।

২০১৫ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকাভুক্ত ফিশার উত্তর আমেরিকার পরিচিত এক ম্যাচ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দীর্ঘদিন ধরে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন তিনি। এ পর্যন্ত এমএলএসে ২২৯টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। এই লিগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও নিয়মিত খেলেছেন।

তবে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা ফিশারের খুব বেশি নয়। এখন পর্যন্ত তিনি আলবিসেলেস্তেদের মাত্র একটি ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার পরিচালনায় ১–০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। পরে একই বছর কোপা আমেরিকার শিরোপাও জেতে লিওনেল স্কালোনির দল।

ফিশারের ক্যারিয়ারে একটি বিতর্কিত ঘটনাও রয়েছে। ২০২৩ সালে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও হন্ডুরাসের ম্যাচে তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করেন। ম্যাচের অতিরিক্ত সময় নিয়ে তখন বিতর্ক তৈরি হয়।

ইনজুরি সময়ে গোল করে মেক্সিকো ম্যাচ সমতায় ফেরায়। পরে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে দলটি। সে সময় হন্ডুরাস অভিযোগ করেছিল, ভিএআরের পরামর্শেই অতিরিক্ত সময় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত হয়নি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন ফিশার। ফ্রান্সের ৩–০ গোলে ইরাককে হারানো ম্যাচ এবং ক্রোয়েশিয়ার ২–১ গোলে ঘানাকে হারানো ম্যাচে প্রধান রেফারি ছিলেন তিনি।

এবার তার সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট লড়াই। সেই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে নিজ গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক...

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে ‘পিংক বাস’-এর নারী চালক: পুরুষ চালকের সহায়তায়

রাজধানীতে নতুন চালু হওয়া নারীদের বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে সাময়িক বিপাকে পড়ে। বুধবার দুপুরে শাহজাহানপুর...

Related Articles

‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’—স্পর্শিয়ার পোস্টে কিসের ইঙ্গিত?

জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই যেখানে বারবার ভাবতে বলেন, সেখানে অভিনেত্রী...

একসময় ১১ সন্তানের স্বপ্ন, এখন সন্তানই চান না অনুপমা—কী হয়েছিল তাঁর জীবনে?

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। একসময় ১১ সন্তানের মা হওয়ার...

আল্লু অর্জুনের ‘রাকা’য় খলনায়ক উইল স্মিথ?

‘পুষ্পা’খ্যাত ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, অভিনন্দন জানালেন ইয়াসির আদ-দোসারি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর...