Home বিনোদন সুশান্ত সিং মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী
বিনোদন

সুশান্ত সিং মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

Share
Share

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে এবং মাদক-সংক্রান্ত একটি মামলায় তিনি কিছুদিন কারাবন্দী ছিলেন। পরে জামিনে মুক্তি পান। সেই সময়ের বিতর্ক তাঁর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে।

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের ব্যবসায়িক যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন রিয়া।

তিনি বলেন, ভাইয়ের সঙ্গে ব্যবসা পরিচালনা করা সহজ নয়। ব্যক্তিগত সম্পর্কের প্রভাব অনেক সময় কাজের ক্ষেত্রেও পড়ে। তবে পারস্পরিক আস্থা থাকায় একসঙ্গে কাজ করা সহজ হয়।

রিয়া জানান, তাঁদের ফ্যাশন ব্র্যান্ডের নাম নিয়ে শুরুতে নানা ভাবনা ছিল। ট্রল ও সমালোচনার জবাব দিতে প্রথমে ‘চুড়েল কা বদলা’ নামটি বিবেচনা করেছিলেন। এমনকি এই নামের টি–শার্টের নকশাও ভাবা হয়েছিল। পরে ‘ব্ল্যাক শিপ’ নামটিও আলোচনায় আসে। কারণ, কঠিন সময়ে সমাজের একটি অংশ তাঁদের নেতিবাচকভাবে দেখেছিল।

শেষ পর্যন্ত অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন শুরুর প্রতীক হিসেবে তাঁরা তাঁদের ফ্যাশন ব্র্যান্ডের নাম রাখেন ‘চ্যাপ্টার ২’

রিয়া বলেন, জীবনের কঠিন সময় পেরিয়ে নতুনভাবে শুরু করার মানসিকতা থেকেই এই নাম বেছে নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার

ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর দেশটির তিন বৈমানিককে গোপনে আটক রাখার অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে কাতার। তেহরানের উত্থাপিত এই দাবি সরাসরি খারিজ...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

Related Articles

মেসির পথ ধরে এমএলএসে এখন তারকার ঢল

লিওনেল মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আকর্ষণ বেড়েছে অনেকটাই।...

আইয়ুব বাচ্চুর ২০ গান নতুন আয়োজনে, মিউজিয়ামের জন্য ‘উত্তরাধিকার’

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’—আইয়ুব বাচ্চুর গাওয়া...

৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

লাঞ্চ বিরতির পর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও...

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত...