Home আঞ্চলিক শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা
আঞ্চলিকসাম্প্রতিক

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

Share
Share

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর


নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। এ সময় পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্যবৃন্দ, টিএলসিসি কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিধন কার্যক্রম, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহ, সড়কবাতি ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়া বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ভিজিএফ বিতরণ এবং স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয়সহ বিভিন্ন ত্রাণ কার্যক্রমও বাজেটে স্থান পেয়েছে।

অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি বর্তমান সরকারের বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পৌর এলাকার ড্রেন ও খালসমূহ পুনঃখননের উদ্যোগ গ্রহণের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জানানো হয়, নতুন অর্থবছরের বাজেটে পৌর কর বৃদ্ধি করা হয়নি। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সকল পৌর নাগরিককে নির্ধারিত সময়ে পৌর কর পরিশোধের আহ্বান জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

মাদারীপুরে ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক...

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন...