Home জাতীয় অপরাধ তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

Share
Share

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী


রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে চান্দুড়িয়া এলাকার এক মাদ্রাসাছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে নলপুকুর এলাকার কাছে পৌঁছালে একই গ্রামের এক ব্যক্তি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মো. জাহিদ খাঁ (৪৪)-কে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হলেও অভিযুক্তকে গ্রেপ্তারের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)।...

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।...

তিস্তায় বিলীন সুন্দরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়

তিস্তার ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘ভোরের...