Home জাতীয় অপরাধ সলঙ্গায় ভুয়া ডিবি পুলিশ আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সলঙ্গায় ভুয়া ডিবি পুলিশ আটক

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক যুবক। গত রোববার সকালে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সলঙ্গা থানার সাতটিকরি গ্রামের মসের আলীর ছেলে রাসেল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রাসেল মালতিনগর গ্রামের জিন্নার বাড়িতে গিয়ে নিজেকে ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। সে জিন্নার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায়। মামলা থেকে রেহাই পাইয়ে দেয়ার কথা বলে ১ লাখ টাকা চাঁদা দাবী করে।

তার কথাবার্তায় সন্দেহ হলে বাড়ির লোকজন তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে নিজেই ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার বিষয়টি স্বীকার করে।পরে এলাকায় হৈচৈ শুরু হলে স্থানীয়রা তাকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সলঙ্গা থানার এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট...

Related Articles

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড...

মুরাদনগরে ৮০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

  কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়নাল...

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে...

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...