Home জাতীয় জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
জাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

Share
Share

এমরান হোসেন, জামালপুর


 

জামালপুরের দুরমুঠ স্টেশনের টনকি এলাকায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন দুরমুঠ স্টেশনের টনকি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ৩টার দিকে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। দুরমুঠ স্টেশনের আগে টনকি এলাকা অতিক্রম করার সময় এক কিশোর (১৫) ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারে নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬–২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে কাতালান...

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

Related Articles

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

গাজীপুর জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)।...