Home জাতীয় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ
জাতীয়

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

Share
Share

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে আজ।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিচার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব। এর মধ্য দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক পর্যায়ে অগ্রসর হবে।

মামলার চার আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার আছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম এবং এএসআই জসিম উদ্দিন। অন্য দুই আসামি বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ পলাতক রয়েছেন।

এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ জুন দিন ধার্য করা হয়।

মামলার ভুক্তভোগী দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ। তাঁদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়।

প্রসিকিউশনের দাবি, ওই পরিকল্পনার অংশ হিসেবে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশনা দেওয়া হয়। পরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু হাওলাদার ও কবির মোল্লাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর আগৈলঝাড়া বাইপাস সড়কসংলগ্ন গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে কথিত ‘ক্রসফায়ারের’ ঘটনা সাজিয়ে তাঁদের হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত শেষে বর্তমানে বিচারাধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পীরগঞ্জে জামায়াতের গণমিছিল

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে...

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...

Related Articles

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের...

বগুড়ায় পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. সিরাজুল ইসলাম...

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে...