Home জাতীয় অপরাধ কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক
অপরাধ

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

Share
Share

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটে এ ঘটনা ঘটে। আটকব্যক্তি মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে দবির মোল্যা (৩৫)।
কারা সূত্রে জানা যায়, দবির মোল্যার স্ত্রী তন্বী খাতুন বর্তমানে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তার স্বামী দবির মোল্যা। কারাগারের আরপি গেটে দায়িত্ব পালনরত কারারক্ষীরা তাকে তল্লাশি করলে, প্যান্টের পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করেন।
মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কারাফটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেন, কারাবন্দি স্ত্রী তন্বী খাতুনের কাছে গাঁজা পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই তিনি প্যাকেটটি নিয়ে এসেছিল।
কারারক্ষীরা জানান, দুই দিন আগের মাদক কারবারের অভিযোগে তন্বী খাতুনকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, কারাগারে অবস্থান করেও মাদক ব্যাবসা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্বামীর মাধ্যমে গাঁজা ভেতরে নেয়ার চেষ্টা করেছিল তন্বী।
ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে...