Home জাতীয় অপরাধ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক
অপরাধ

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

Share
Share

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট চারজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মোঃ ইলিয়াছ (২৯), মোঃ সাব্বির হোসেন (২০), মনির হোসেন (৬০) এবং মোঃ নুরুল ইসলাম ওরফে ভুট্টো।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে চুরির মামলার এক পলাতক আসামি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়।

কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে...