Home সাম্প্রতিক ১০ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ধামইরহাটে
সাম্প্রতিক

১০ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ধামইরহাটে

Share
Share

নওগাঁর ধামইরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার পোড়ানগর গ্রামের মো. আরিফুল ইসলাম (৩৬)। তাঁর পিতা মো. মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পুলিশ সুপার নওগাঁর দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে মোট ১০টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে পাঁচটি সিআর সাজা পরোয়ানা এবং পাঁচটি সিআর নরমাল পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াতেন।

পুলিশ আরও জানায়, তাঁর বিরুদ্ধে থাকা সাজা পরোয়ানার মধ্যে একটি মামলায় ২৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

দীর্ঘদিনের পলাতক এই আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অনেকেই এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন

বিদেশ সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালা...

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর...

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক...

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ইউরোপের শেনজেন ভিসার আদলে চালু হতে যাওয়া ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ দিয়ে...