Home সাম্প্রতিক মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি
সাম্প্রতিক

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি

Share
Share

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক ভ্লগার দম্পতির বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও মানহানির অভিযোগ উঠেছে। মিষ্টির দোকানির দাবি, মিষ্টিতে পোকা থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে নগদ অর্থ ও একটি আইফোন দাবি করা হয়। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে হাবড়ার প্রফুল্লনগরের শ্রীকৃষ্ণ সুইটস নামের একটি দোকানে। পুলিশের কাছে দেওয়া অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ওই দোকানে যান সহেলি দে সূত্রধর ও তার স্বামী সুব্রত দে। মিষ্টি খাওয়ার পর তারা তাতে পোকা থাকার অভিযোগ করেন। এ নিয়ে দোকানের মালিক নয়ন ঘোষের সঙ্গে তাদের তর্কাতর্কিও হয়।

অভিযোগে বলা হয়েছে, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে দোকানির হোয়াটসঅ্যাপে পোকা ধরা মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি ফোন করে দোকানিকে সন্ধ্যা ৬টার মধ্যে অভিযুক্তদের বাড়িতে যেতে বলা হয়।

দোকানি নয়ন ঘোষের দাবি, পরে তিনি ওই দম্পতির বাড়িতে গেলে ছবি ও ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে একটি আইফোন ও নগদ অর্থ দাবি করা হয়। তার অভিযোগ, ব্যবসায়িক সুনাম নষ্ট করা এবং অর্থ আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মিষ্টিতে পোকা রাখা হয়েছিল।

নয়ন ঘোষ আরও দাবি করেন, তার মিষ্টি তৈরির কারখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্যসুরক্ষা বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। ফলে মিষ্টিতে পোকা পাওয়ার ঘটনায় তার সন্দেহ তৈরি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন দোকানি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ভ্লগার দম্পতিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মানহানির মামলা করা হয়েছে। তবে মিষ্টিতে পোকা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল কি না এবং ক্ষতিপূরণের নামে আইফোন ও নগদ অর্থ দাবি করা হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

Related Articles

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই...

;