Home জাতীয় অপরাধ মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
অপরাধ

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Share
Share

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় পান্তি-রাজা মেহার সড়কের সাইফুলের লেপের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে খোরশেদ আলম ওরফে মনুকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ আলম ওরফে মনু পান্তি এলাকার মৃত আজগর আলী ব্যাপারীর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, অতঃপর…

পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ...

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের তিন দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজাসহ শরিফুল ইসলাম (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।...