Home জাতীয় মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন
জাতীয়

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার

আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ১১ প্রজাতির প্রায় ২ হাজার ৫০০ গাছের চারা রোপণ করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালুমঘাটজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছে। এর মধ্যে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম উল্লেখযোগ্য।

সফরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর একটি প্রতিনিধি দল অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে। তারা নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত পথ, অতিথি প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গঠনে সহায়ক হবে।

এ কর্মসূচিকে কেন্দ্র করে ১৩ জুন মালুমঘাট এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আয়োজকরা সবাইকে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

Related Articles

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে...