Home আন্তর্জাতিক ৩৪ তলায় ফ্ল্যাট কিনে পরে জানলেন ভবনই ৩২ তলা
আন্তর্জাতিক

৩৪ তলায় ফ্ল্যাট কিনে পরে জানলেন ভবনই ৩২ তলা

Share
Share

চীনে এক ব্যক্তি একটি নবনির্মিত ভবনের ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু কয়েক বছর পর তিনি জানতে পারেন, ভবনটিতে বাস্তবে ৩৪ নয়, ৩২টি তলাই রয়েছে।

চীনের শানসি প্রদেশের শি’আন শহরের নিকটবর্তী একটি এলাকায় শেন পদবির ওই ব্যক্তি ২০১৩ সালে একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাটটি কেনেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯০ বর্গমিটারের ওই ফ্ল্যাটটি ভবনের ৩৪তম তলায় অবস্থিত বলে দেখানো হয়েছিল। প্রতি বর্গমিটারের দাম ছিল প্রায় ২ হাজার ৬৪৬ ইউয়ান, যা স্থানীয় বাজারদরের তুলনায় কম হওয়ায় এটি অনেক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে।

পরবর্তীতে জানা যায়, প্রকল্পটি ছিল গ্রামীণ সমষ্টিগত জমিতে নির্মিত একটি অনুমোদনবিহীন আবাসন উদ্যোগ, যা চীনে ‘লিমিটেড প্রপার্টি রাইটস’ নামে পরিচিত। এ ধরনের প্রকল্পে পূর্ণ আইনি স্বীকৃতি থাকে না এবং সাধারণত নিয়মিত সম্পত্তি হিসেবে বিক্রি করা যায় না।

শেন ২০১৩ সালে প্রায় ১ লাখ ১৭ হাজার ৭০০ ইউয়ান ডাউন পেমেন্ট দেন। নির্মাতা প্রতিষ্ঠান তখন জানিয়েছিল, পরবর্তীতে প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করা হবে।

২০১৭ সালে তাকে জানানো হয়, ভবনটিতে বাস্তবে ৩২টি তলা রয়েছে। ফলে তিনি যে ফ্ল্যাট কিনেছিলেন, সেটি বাস্তবে অস্তিত্বহীন হয়ে পড়ে।

পরে নির্মাতা প্রতিষ্ঠান তাকে বিকল্প ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব দিলেও আর্থিক সমস্যার কারণে তিনি তা গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে অর্থ ফেরতের দাবি জানালে নির্মাতা প্রতিষ্ঠান কিস্তিতে কিছু অর্থ ফেরত দেয়, তবে পুরো অর্থ পরিশোধ হয়নি।

পরে সালিসি প্রক্রিয়ায় প্রতিষ্ঠানকে বকেয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে এখনো পুরো অর্থ ফেরত পাননি বলে জানা গেছে।

ঘটনাটি চীনে অনুমোদনবিহীন আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...

হরমুজে মার্কিন জাহাজ ও ৮ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার মার্কিন পদক্ষেপের কড়া জবাব...