Home বিনোদন আবেগঘন বার্তায় আর্জেন্টিনা দলকে বিদায় জানালেন ওতামেন্দি
বিনোদন

আবেগঘন বার্তায় আর্জেন্টিনা দলকে বিদায় জানালেন ওতামেন্দি

Share
Share

 

আবেগঘন এক বার্তায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর একটি ভিডিও প্রকাশ করে জাতীয় দল, সতীর্থ, সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ শেষে রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। নতুন দলের সঙ্গে ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছেন তিনি। শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা রয়েছে। নতুন অধ্যায় শুরুর আগে আনুষ্ঠানিকভাবে শেষ করলেন জাতীয় দলের অধ্যায়।

বিদায়ী বার্তার শুরুতে ওতামেন্দি লেখেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। খুব ছোটবেলা থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতাম। ফুটবল আমাকে সবচেয়ে বড় যে সম্মান দিয়েছে, তা হলো এই জার্সি পরার সুযোগ। আমি সব সময় প্রাণ উজাড় করে, গর্ব নিয়ে এবং কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের কাছে এই জার্সির গুরুত্ব উপলব্ধি করেই খেলেছি।’

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ উল্লেখ করে তিনি লেখেন, ‘ভাগ্য এমনভাবে লিখেছিল যে, জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচটি হবে বিশ্বকাপের ফাইনাল। আমরা যে ফল চেয়েছিলাম, তা পাইনি। কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ আমি জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে।’

জাতীয় দলের হয়ে নিজের দায়িত্ব পালনে কোনো ঘাটতি রাখেননি বলেও জানান ওতামেন্দি। তাঁর ভাষ্য, ‘সবকিছু উজাড় করে দিয়েছি বলেই শান্তি নিয়ে বিদায় নিচ্ছি। আমি কখনো এক ফোঁটা পরিশ্রমও বাঁচিয়ে রাখিনি। কখনো বিশ্বাস হারাইনি। আর কখনো এই জার্সিকে আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবে দেখা বন্ধ করিনি।’

ভবিষ্যতে আর্জেন্টিনার জার্সি গায়ে যারা মাঠে নামবেন, তাঁদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন তিনি। ওতামেন্দি লেখেন, ‘কখনো বিশ্বাস হারাবে না। এমন ধাক্কা আসবে, যেটা সামলানো অসম্ভব মনে হবে। কিন্তু এই জার্সি সব সময় তাদেরই প্রতিদান দেয়, যারা বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে এটিকে রক্ষা করে। মাথা উঁচু করে এগিয়ে যাবে, লড়াই চালিয়ে যাবে। একটি হার যেন কখনো তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমি বিশ্বাস করি, আমাদের ইতিহাসের পরের অধ্যায় তোমাদের হাতেই লেখা হবে।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ। নিঃশর্ত ভালোবাসা, প্রতিটি পতাকা, প্রতিটি গান এবং ভালো-মন্দ সব সময়ে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। তোমরাই আমাদের অনুভব করিয়েছ, জাতীয় সংগীত বাজানোর সময় আমরা শুধু ১১ জন খেলোয়াড় নই, বরং কোটি মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব করছি।’

পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওতামেন্দি। তিনি লেখেন, ‘প্রতিটি কঠিন সময়ে আশ্রয় হয়ে থাকার জন্য এবং প্রতিটি চ্যালেঞ্জে আমাকে শক্তি দেওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ।’

দীর্ঘ বিদায়ী বার্তার শেষাংশে তিনি লেখেন, ‘অপরিসীম গর্ব নিয়ে আমি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। শিরোপা ইতিহাসের অংশ হয়ে থাকে, কিন্তু এই রঙের প্রতি ভালোবাসা সারাজীবন থাকে। ধন্যবাদ আর্জেন্টিনা। আমাকে বিশ্বকাপজয়ী হওয়ার এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর জার্সিটি পরার স্বপ্ন পূরণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিদায়, প্রিয় জাতীয় দল।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...