Home জাতীয় বাবার দাফন শেষে চাকরি করে এইচএসসি পরীক্ষা দেওয়া ইকনের পড়াশোনার দায়িত্ব নেবেন শিক্ষামন্ত্রী
জাতীয়

বাবার দাফন শেষে চাকরি করে এইচএসসি পরীক্ষা দেওয়া ইকনের পড়াশোনার দায়িত্ব নেবেন শিক্ষামন্ত্রী

Share
Share

বাবার দাফন শেষে রাতে কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ইকনের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।

বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোনে ইকনকে এ তথ্য জানান। এ সময় ইকনের বাসায় উপস্থিত ছিলেন কালবেলার বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু।

ফারহান ইশতিয়াক জানান, পরীক্ষার সময় যাতে ইকনকে চাকরি করতে না হয়, সে জন্য শিক্ষামন্ত্রী দ্রুত তাঁর জন্য আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এইচএসসি পরীক্ষা শেষ হলে ইকনের উচ্চশিক্ষার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে ইকনের জীবনসংগ্রামের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া। ৪৬ বছর বয়সী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরিবারে ইকনের মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাই রয়েছেন। বাগেরহাট শহরে চার হাজার টাকা ভাড়ার একটি বাসায় তাঁদের বসবাস।

পারিবারিক শোকের মধ্যেও সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে চাকরি করেন ইকন। এরপর সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁর এই সংগ্রামের গল্প প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট...

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২০২৬–২৭ অর্থবছরে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসারণে ১ হাজার...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের...