Home সাম্প্রতিক বগুড়ায় ইয়াবাসহ আটক নারীর ছবিটি এআই দিয়ে তৈরি, ‘সৌন্দর্য দেখে’ ফেসবুকে ভাইরাল
সাম্প্রতিক

বগুড়ায় ইয়াবাসহ আটক নারীর ছবিটি এআই দিয়ে তৈরি, ‘সৌন্দর্য দেখে’ ফেসবুকে ভাইরাল

Share
Share

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় প্রকাশিত একটি ছবি এআই-নির্মিত বলে দাবি উঠেছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

স্থানীয় অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ওই ছবিটি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী ছবিটি শেয়ার করেন, যা নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়।

তবে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিষয়টি অস্বীকার করেছে। সংস্থাটির উপপরিচালক মোহা. জিল্লুর রহমান জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া নারীর ছবি গণমাধ্যমে পাঠানোর সময় মুখ ঝাপসা (ব্লার) করা ছিল, যাতে পরিচয় প্রকাশ না পায়। তিনি বলেন, “যে ছবি ফেসবুকে ছড়িয়েছে, সেটি মূল ছবি নয়।”

তিনি আরও বলেন, প্রকৃত ছবির সঙ্গে ভাইরাল হওয়া ছবির অমিল রয়েছে। এছাড়া ভাইরাল ছবির পেছনে থাকা লোগো ও লেখা বিকৃত হওয়ায় এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সিটি করপোরেশনের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

ঘটনার পর ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও ছবি প্রকাশ করেন, যেখানে গ্রেপ্তার হওয়া নারীর ছবি ব্লার অবস্থায় ছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উমর (রা.)-এর মতো মধ্যরাতে মানুষের দুয়ারে এমপি

নাজমুল হাসান, মাদারীপুর ‘আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’—নির্বাচনের আগে দেওয়া এই প্রতিশ্রুতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখেননি...

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত...

Related Articles

বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ , ৩ দিন পর বসতঘর থেকে মিলল মরিয়মের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মরিয়ম আক্তার...

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক ও...

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ...

দুই বছর পর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১২ সেপ্টেম্বর)...