Home জাতীয় অপরাধ পাবনায় রক্তাক্ত সোমবার: সন্তানের সামনে পিতাকে গুলি ও কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
অপরাধআইন-বিচারজাতীয়সাম্প্রতিক

পাবনায় রক্তাক্ত সোমবার: সন্তানের সামনে পিতাকে গুলি ও কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

Share
Share

পাবনা জেলা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় নিজের মাদরাসাপড়ুয়া সন্তানের সামনে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর কিছু সময় আগে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মনিরুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়। সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যায় এই দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম হত্যাকাণ্ডটি ঘটে বিকেল ৪টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পাবনা পেট্রোলিয়াম পাম্পের কাছে। নিহত মনিরুল ইসলাম সাঁথিয়া থানার শিবরামপুর পশ্চিমপাড়ার মুন্নাফ আলীর ছেলে এবং একজন কলেজছাত্র। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনিরুলের সাথে একই এলাকার আলম হুজুরের ছেলে রাকিবের বাগবিতণ্ডা ও ঝামেলা হয়। একপর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে মনিরুলকে এলোপাতাড়ি আঘাত করে পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাৎক্ষণিকভাবে রাকিবকে আটক করে। পরে গুরুতর আহত মনিরুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রধান ফটকের সামনে। নিহত আলী হোসেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, আলী হোসেন নিষিদ্ধ চরমপন্থী দল ‘নকশাল’-এর সক্রিয় সদস্য ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি নিজের ছেলেকে রিকশাযোগে মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসায় পৌঁছে দিতে যান। রিকশাটি মাদরাসার প্রধান গেটে পৌঁছামাত্র দুটি মোটরসাইকেলে করে চারজন সশস্ত্র যুবক এসে সন্তানের সামনেই আলী হোসেনকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি সঞ্জয় কুমার সাহা জানান, নিহত আলী হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অন্যদিকে কলেজছাত্র মনিরুলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। তিনি আরও জানান, কলেজছাত্র হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত রাকিবকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে এবং দুটি হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এই দুই ঘটনায় মামলার প্রস্তুতি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...