Home জাতীয় অপরাধ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবীসহ ২১ জন আটক
অপরাধআঞ্চলিক

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবীসহ ২১ জন আটক

Share
Share

নুর মোহাম্মদ, গোমস্তাপুর 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসেন পিপিএম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারসহ পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়।

বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ১০ জন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবাসহ আটক দুই আসামির মধ্যে একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—অতঃপর অবাঞ্ছিত ঘোষণা

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং প্রথম স্ত্রীর সম্মতিতে ছোট বোনকে বিয়ে করার মতো ঘটনা ঘটিয়ে দেশজুড়ে...

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসায় নিজের কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের পর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন শাহজালাল রুমি। সামাজিক যোগাযোগমাধ্যম ও...

Related Articles

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি...

নওগাঁয় ২৫টি জাল হাজার টাকার নোটসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫)...

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ, আটক ১

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

;