Home আঞ্চলিক মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা মাসুক গ্রেপ্তার
আঞ্চলিকরাজনীতি

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা মাসুক গ্রেপ্তার

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুকুল ইসলাম মাসুক। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) সকালে মুরাদনগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাসুকুল ইসলাম মাসুককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাসুকুল ইসলাম মাসুককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
তবে মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু...

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক শিশু ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার...

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

অসুস্থতার কারণে বিরতিতে ককরোচ প্রধান, শিগগিরই ফেরার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা...

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ...

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...