Home জাতীয় অপরাধ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবীসহ ২১ জন আটক
অপরাধআঞ্চলিক

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবীসহ ২১ জন আটক

Share
Share

নুর মোহাম্মদ, গোমস্তাপুর 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসেন পিপিএম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারসহ পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়।

বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ১০ জন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবাসহ আটক দুই আসামির মধ্যে একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে...

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...