Home জাতীয় অপরাধ কুমিল্লার বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
অপরাধ

কুমিল্লার বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে এক বিএনপি কর্মীর দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার পাক দেওড়ার গ্রামে এ ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী বিল্লাল সরকারের দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মারা যায়।

ভুক্তভোগী বিল্লাল মিয়া জানান, প্রতিদিনের মতো সকালে তিনি তাঁর পুকুর দুটি দেখতে যান। সেখানে গিয়ে দেখেন, পুকুরের মাছ পানিতে ভেসে উঠেছে। তাঁর দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় বাসিন্দা আলম মিয়ার ছেলে সোহেলের ঘরের পাশে গেলে মাছ মারার বিষের গন্ধ পান। পরে খোঁজ নিয়ে সোহেলের ঘরে মাছ নিধনের বিষ দেখতে পান এবং বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। তাঁর অভিযোগ, পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে আগে সোহেলের সঙ্গে বিরোধ ছিল। সেই শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা আলী আহম্মদ বলেন, সকালে ঘটনাটি শুনে তিনি সেখানে যান। সোহেলের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বিষের গন্ধ পান। পরে স্থানীয় লোকজনকে ডেকে নিশ্চিত হন, সেটি মাছ মারার বিষ।

স্থানীয়রা জানান, বিল্লাল সরকার বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন এবং দীর্ঘদিন ধরে একাধিক পুকুরে মাছ চাষ করে আসছেন। এ ঘটনায় তাঁর বড় ধরনের ক্ষতি হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর...

সিলেটে অপরাধ কমাতে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক, সিলেট ‘অপরাধী ধরার পর আইনের ফাঁকফোকড় দিয়ে দ্রুত জামিনে বের...

সুন্দরবনের জয়মনির ঘোল স্টেশনে বনদস্যুদের হামলা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মোংলা বন্দরের নিরাপত্তা...

কুমিল্লায় চাচার কছে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার...