Home জাতীয় দুর্ঘটনা কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
দুর্ঘটনা

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো, এবার মেসির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের...

ফিফার বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের চার, নেই ব্রাজিলের কেউ

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে ভক্তদের ভোটে টুর্নামেন্টের সেরা একাদশ বা ‘ড্রিম ইলেভেন’ প্রকাশ করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই একাদশে সবচেয়ে বেশি চারজন...

Related Articles

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি...

মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ

দেখতে দেখতে কেটে গেল একটি পুরো বছর, কিন্তু বিষাদ আর শোকের মেঘ...

শীতলক্ষ্যায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার...