Home জাতীয় আইন-বিচার ঈদগাহে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা, মেশিন-পাইপ ধ্বংস
আইন-বিচারআঞ্চলিক

ঈদগাহে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা, মেশিন-পাইপ ধ্বংস

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাহ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও খাল সংলগ্ন গজারিয়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদগাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা আবু হেনা (৩৫)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানের সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় ঈদগাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি...

মুরাদনগরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...