Home জাতীয় চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৬ জনের মৃত্যু
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ নারীসহ ৬ জনের মৃত্যু

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ (১৭), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার (১৯), রানীবাজার এলাকার সাদিয়া খাতুন (১৬) ও মো. মেসবাউল (১৪), নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম (৪১) এবং গোসাইপুর গ্রামের হাসান আলী লালু (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার তিনজন বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রাঘাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে সুমিয়ারা বেগম বজ্রপাতে নিহত হন। একই উপজেলার গোসাইপুর এলাকায় পৃথক ঘটনায় হাসান আলী লালুর মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন !

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের...

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তাঁর...

Related Articles

সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবন সংরক্ষণে কোনো ধরনের পক্ষপাত না করে...

‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

  আন্দোলনের প্রস্তুতি হিসেবে ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে...

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাহাবুদ্দিন চুপ্পুসহ অন্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো....

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...