Home জেলা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু
জেলা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

Share
Share

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।  বিজ্ঞাপন নিহত বিল্লাল হোসেন মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। ঝিনুকমালা আবাসনে তিনিও বসবাস করতেন। স্থানীয়রা জানান, বিকেলে আবাসনের ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বিল্লাল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বিল্লাল পালানোর চেষ্টা করেন। বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেন কয়েকজন। সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, বিকেলে বিল্লাল হোসেন নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল বোমস’ নামে একটি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রটি শত্রুপক্ষের...

Related Articles

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

মো. ইয়াসিন সরকার,কুমিল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারকে নিয়ে ভুয়া তথ্য ও...

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ কাঁধে নিয়ে হাসপাতালে গেলেন স্বামী

কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর...

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে এনসিপি-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক...

জেলে নিহতের ঘটনায় শ্যামনগরে বনবিভাগ অফিসে হামলা-ভাঙচুর

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে জেলে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয়রা...

;