Home জাতীয় ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত
জাতীয়

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত

Share
Share

রংপুর নগরীর কোতোয়ালি থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ কয়েকজন পুলিশের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

আহত ওই নেতার নাম রাকিবুল ইসলাম। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নিখোঁজ হওয়া প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় আনা হলে তাদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিষয়টি নিয়ে সমঝোতার জন্য স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা থানায় যান।

অভিযোগ অনুযায়ী, থানায় উপস্থিত থাকা অবস্থায় এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর রাকিবুল ইসলামকে মারধর করা হয় বলে দাবি করেন তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। এতে তিনি আহত হন।

পরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার গেট বন্ধ করে দেওয়া হয়। আহত নেতাকে পরে হাসপাতালে নেওয়া হয়।

রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ওসি ও কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন। তিনি আরও দাবি করেন, তাকে রাইফেল দিয়ে আঘাত করা হয় এবং তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান। তিনি বলেন, থানায় আনা প্রেমিক যুগলের দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

আঘাতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কখনো কখনো অনিচ্ছাকৃতভাবেও আঘাতের ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে রাতভর থানার সামনে উত্তেজনা বিরাজ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবন সংরক্ষণে কোনো ধরনের পক্ষপাত না করে...