Home আন্তর্জাতিক কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
আন্তর্জাতিক

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

Share
Share

কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত এবং একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় সম্প্রতি একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশিসহ কয়েকজন বিদেশি নাগরিক আহত হন।

আহত চার বাংলাদেশিকে ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

এ ঘটনায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, কুয়েতের আইন অনুযায়ী রকেট বা ড্রোন হামলার দৃশ্য ধারণ করা এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ছবি বা ভিডিও না তোলার জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় রক্তদানে সক্ষম বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...

হরমুজে মার্কিন জাহাজ ও ৮ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার মার্কিন পদক্ষেপের কড়া জবাব...