Home জাতীয় দুর্ঘটনা কেরানীগঞ্জে বাসচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত, আহত ৪
দুর্ঘটনা

কেরানীগঞ্জে বাসচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত, আহত ৪

Share
Share

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মাহফুজ (৩৫) ও জামাল হোসেন (৩৬)। আহতরা হলেন চান মিয়া (৪০), সেলিম হোসেন (৩৫), বরকত হোসেন (৩২) ও জসিম উদ্দিন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একদল সড়ক পরিচ্ছন্নতাকর্মী তাঁদের কর্মযান নিয়ে রাস্তার পাশে কাজ করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে পরিচ্ছন্নতাকর্মীদের যানবাহনে ধাক্কা দেয়। এতে যানটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
বাসটির কয়েকজন যাত্রী অভিযোগ করেন, চালক মোবাইল ফোনে কথা বলছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাঁদের দাবি, এ কারণেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ফুফুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে সাথী আক্তার (১১)...

কক্সবাজার সৈকতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের...

প্রতিমা বিসর্জনের জন্য নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে পূজা কমিটির সদস্যের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে পূজামণ্ডপ থেকে বিসর্জনের জন্য প্রতিমা ঘাটে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর...

;