Home জাতীয় অপরাধ কুমিল্লার অশোকতলায় ভিক্ষুককে মারধরের ঘটনায় কিশোর গ্যাং লিডার আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিক

কুমিল্লার অশোকতলায় ভিক্ষুককে মারধরের ঘটনায় কিশোর গ্যাং লিডার আটক

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় এক ভিক্ষুকের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের কথিত লিডার ছামিরকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অশোকতলা এলাকায় এক ভিক্ষুককে কয়েকজন কিশোর মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়। এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত ছামিরকে আটক করে বলে জানা গেছে।
কুসিক প্রশাসন জানায়, এ ধরনের অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্তের আটকের খবরে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো শেষ হয়নি বিচারিক কার্যক্রম

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২...

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

  নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক...

বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ...

বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা: পরকীয়া-সংক্রান্ত বিরোধে গ্রেপ্তার ৩

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যকে...