Home অর্থনীতি শেয়ারবাজারের ‘ডাস্টবিনে’ রহস্যময় লেনদেন, আলোচনায় হিরু-সাকিবের কোম্পানি
অর্থনীতি

শেয়ারবাজারের ‘ডাস্টবিনে’ রহস্যময় লেনদেন, আলোচনায় হিরু-সাকিবের কোম্পানি

Share
Share

শেয়ারবাজারের ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটকে দীর্ঘদিন ধরেই ‘ডাস্টবিন’ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ, এই প্ল্যাটফর্মে মূলত দেউলিয়া, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা কিংবা কার্যত অস্তিত্বহীন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়ে থাকে। তবে বছরের পর বছর লেনদেনহীন থাকা এই বাজারে সম্প্রতি একটি কোম্পানির অস্বাভাবিক লেনদেন নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
তথ্য অনুযায়ী, দেশের শেয়ারবাজারের ওটিসি মার্কেটে বর্তমানে ৫৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথম সাড়ে চার মাসে ৫১টি কোম্পানির একটি শেয়ারও লেনদেন হয়নি। লেনদেন হয়েছে মাত্র পাঁচটি কোম্পানির শেয়ার। এসবের মধ্যে একটি কোম্পানিতে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হয়েছে।
ওই কোম্পানির মালিকানায় রয়েছেন শেয়ারবাজারের কারসাজি চক্রের হোতা হিসেবে আলোচিত বিনিয়োগকারী মো. আবুল খায়ের (হিরু) এবং শেয়ার কেলেঙ্কারি মামলার অভিযুক্ত ক্রিকেটার সাকিব আল হাসান।
সূত্র জানায়, কোম্পানিটি মূলত শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে অধিগ্রহণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ওটিসি মার্কেটের মতো প্রায় নিষ্ক্রিয় একটি প্ল্যাটফর্মে হঠাৎ বড় অঙ্কের লেনদেন বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ তৈরি করেছে। তারা মনে করছেন, বাজারে গুঞ্জন ছড়িয়ে বা কৃত্রিম চাহিদা সৃষ্টি করে শেয়ারের দাম প্রভাবিত করার চেষ্টা হতে পারে।
এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট লেনদেনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ বিমান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়েছে। আকাশে সুবিশাল আগ্নেয় ছাই ও ঘন...

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল

মামলার প্রকৃত আসামি না হয়েও শুধু নাম ও বাবার নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকতে হয়েছে পটুয়াখালীর মহিপুরের জেলে মো. জলিল হাওলাদারকে।...

Related Articles

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের...

তীব্র তাপদাহে চরম ঝুঁকিতে শ্রমজীবী মানুষ: বছরে শ্রমিকদের ক্ষতি ৭৭ হাজার কোটি টাকা

তীব্র গরম ও তৈরি হওয়া হিট স্ট্রেসের কারণে বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের...

চাকরির স্বপ্ন অপূর্ণ, উদ্যোক্তা হয়ে সফল মাহমুদা খুশি

মো. গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি সাধারণ গ্রামে বেড়ে...

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে...