Home জাতীয় আইন-বিচার রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
আইন-বিচার

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

Share
Share

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়া রামিসার বাবাকে হাসপাতালে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রামিসার বাবার শয্যাপাশে কিছু সময় কাটান তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, মেয়ের হত্যাকাণ্ডের পর থেকেই রামিসার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের ভাষ্য, হাসপাতালে ভর্তি হওয়ার পরও তিনি মেয়ের কথা মনে করে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছেন।
এদিকে রামিসা হত্যা মামলার বিচারিক কার্যক্রমে নতুন আলোচনা তৈরি হয়েছে প্রধান আসামির বক্তব্যকে কেন্দ্র করে। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হলে মামলার প্রধান আসামি সোহেল রানা দাবি করেন, ঘটনার সঙ্গে ‘ডলার’ নামে আরেক ব্যক্তি জড়িত। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডের দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তবে সোহেল রানার এ বক্তব্যের বিষয়ে আদালতে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
পরে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার হিসেবে উল্লেখ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন কলকাতার খ্যাতিমান বর্ষীয়ান অভিনেতা...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমবেত সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন কুমিল্লা উত্তর...

Related Articles

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...