Home জাতীয় সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ৪১, দেশে ফিরেছেন ১১ হাজারের বেশি হাজি
জাতীয়

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ৪১, দেশে ফিরেছেন ১১ হাজারের বেশি হাজি

Share
Share

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মারা গেছেন।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন নওগাঁর মো. আবদুল মজিদ এবং ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. শাহজাহান আলী।
এদিকে হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরা শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে...

এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট হারিয়ে বিপাকে বিজয়, সন্ধান চায় পরিবার

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট ও...