Home আঞ্চলিক ঢাকা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ মাদকবিরোধী অভিযান, মাঠে র‍্যাব-পুলিশ-ডিএনসি
ঢাকা

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ মাদকবিরোধী অভিযান, মাঠে র‍্যাব-পুলিশ-ডিএনসি

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।
সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে অভিযান শুরু হয়। অভিযানে ক্যাম্পের বিভিন্ন এলাকা তল্লাশি চালানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও ডিএনসির সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে আটক, উদ্ধার ও অন্যান্য তথ্য বিস্তারিতভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে...

বারিধারায় গির্জায় ডাকাতি, ৩ জন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা এলাকায় একটি গির্জায় ঢুকে ফাদারকে হাত-পা ও মুখ বেঁধে প্রায়...

আগারগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় নারী আহত

রাজধানীর আগারগাঁও এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিল্পী বেগম (৪০) নামে এক নারী আহত...

জেল খাটার কৌতূহলে শিশুহত্যা, ফতুল্লায় পাঁচ কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু মো. হোসাইন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে...