পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ)–এর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছি এখান থেকে। অনেকে বলে ভোটে এমপি হইছেন, আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না।”
গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মজিবর রহমান (বাচ্চু)।
তার বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে সমালোচনাও চলছে।
Leave a comment