Home জাতীয় অপরাধ বারিধারায় গির্জায় ডাকাতি, ৩ জন গ্রেপ্তার
অপরাধআঞ্চলিকঢাকা

বারিধারায় গির্জায় ডাকাতি, ৩ জন গ্রেপ্তার

Share
Share

রাজধানীর বারিধারা এলাকায় একটি গির্জায় ঢুকে ফাদারকে হাত-পা ও মুখ বেঁধে প্রায় আড়াই লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ডি মাজেন্ড গির্জা-এ এ ঘটনা ঘটে।

পরে পুলিশের অভিযানে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আবুল হোসেন রতন (হাবু), মোহাম্মদ নিজাম (মিজান) ও আক্তার হোসেন (মনির)।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল। এসবের অর্থ জোগাড় করতেই তারা এই পরিকল্পিত ডাকাতি করে।

ঘটনার বর্ণনায় জানা যায়, দুইজন মুখোশ পরে গির্জার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে প্রথমে স্টাফদের আটকে রাখে। এরপর ফাদার সুবাস পুলক গমেজের অফিসে ঢুকে তাকে বেঁধে আলমারি থেকে নগদ টাকা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় প্রথমে একজন রিকশাচালককে শনাক্ত করা হয়, যার তথ্যের ভিত্তিতে পুরো চক্রটি ধরা পড়ে।

গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া টাকা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চিকিৎসা নিচ্ছেন...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো....

Related Articles

গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান

একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক | ব্যবসায়ী থেকে চিকিৎসক কেউ নিরাপদ নন...

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে...

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল...

;