Home জাতীয় অপরাধ পুটিবনিয়ার ছৈয়দুল বশর ৬০হাজার ইয়াবা সহ গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পুটিবনিয়ার ছৈয়দুল বশর ৬০হাজার ইয়াবা সহ গ্রেফতার

Share
Share

মোহাম্মদ হোসাইন,  টেকনাফ – কক্সবাজার


রবিবার (৩১ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,  ৩১ মে  উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে উলবুনিয়া জুরাকাটি নামক স্থান রয়েছে। বিজিবি টহল দল সন্দেহভাজন ১ জন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।

সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গ্রামের দিকে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল  নুরুল বাসারকে (২৬), আটক করে। পরর্বতীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার নিকট হতে কালো কাপড়ের ব্যাগের ভিতর হতে খাকী রঙ্গের প্যাকেটের নীল রঙ্গের বায়ুরোধী ০৬ কাট অথ্যার্ৎ ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে  উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করত, অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায়  হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মাদারগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে এক বাসচালককে মারধর এবং ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ...

Related Articles

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সভা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট সরকারি মহিলা কলেজের শুভেচ্ছা

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সিলেট সিটি...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...