Home জাতীয় অপরাধ পিরোজপুরে শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মূল্যবান সামগ্রী চুরি
অপরাধআঞ্চলিক

পিরোজপুরে শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মূল্যবান সামগ্রী চুরি

Share
Share

পিরোজপুর পৌর শ্মশান কমপ্লেক্সের কালীমন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন কালীমন্দিরের পাশের শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। প্রতিমার অংশগুলো বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মন্দিরের মূল ফটকের দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় প্রণামি বাক্সসহ মৃতদেহ সৎকারের কাজে ব্যবহৃত কাঁসা, পিতল ও তামার বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। পাশাপাশি পূজার উপকরণসহ মোট প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।­

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক চামচ পানির প্রায় ১৫ ভাগের এক ভাগ। একই সঙ্গে প্রতিটি প্রশ্নে...

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত সফরেও এর ব্যতিক্রম হয়নি। পুতিনের সঙ্গে...

Related Articles

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

কুমিল্লার দেবিদ্বারের ‘লেডি ডন খ্যাত’ লাইলি মাদকসহ আটক, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার দেবিদ্বারের বহুল আলোচিত ও সুপরিচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে ইয়াবা...

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ , ৩ দিন পর বসতঘর থেকে মিলল মরিয়মের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মরিয়ম আক্তার...