Home আঞ্চলিক কুরবানির মাধ্যমে মনের পশুত্ব বিসর্জন দিয়ে শান্তি-সমৃদ্ধির বাংলাদেশ গড়তে হবে
আঞ্চলিক

কুরবানির মাধ্যমে মনের পশুত্ব বিসর্জন দিয়ে শান্তি-সমৃদ্ধির বাংলাদেশ গড়তে হবে

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার


কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কুরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারলে একটি শান্তি, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, কুরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; এর মূল শিক্ষা হলো আল্লাহর অসন্তুষ্টির কারণ এমন সব কাজ পরিহার করে নিজেকে তাঁর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করা। এই আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়িত হলে বাংলাদেশ শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির উচ্চতায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা যথাযথভাবে অনুসরণ করা গেলে সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণ ও ব্যভিচারের মতো অপরাধ দূর হতে পারে। দেশে প্রতিষ্ঠিত হতে পারে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, গরিব-দুঃখী মানুষের মুখে ফুটতে পারে স্বস্তির হাসি। তবে দুর্ভাগ্যজনকভাবে কুরবানির মূল শিক্ষা জীবনে ধারণ করতে না পারায় সমাজে অশান্তি, নৈরাজ্য ও সহিংসতা বিরাজ করছে।

রোববার (৩১ মে) জোয়ারিয়ানালা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন এবং সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন।

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ঈসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় জামায়াত নেতা নূরুল আবছার, লোকমান হাকিম, কাওসার আল মামুন ও মুকশিদ আলী।

অনুষ্ঠানে বক্তারা কুরবানির ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা...

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

  নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম শ্রী বিষ্ণু চন্দ্র...

Related Articles

একদিনে ৭ জনের প্রাণহানির পর রক্তক্ষয়ী সংঘর্ষে ফের উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের ভয়াবহ সংঘাত ও রক্তপাতের ঘটনা ঘটেছে। গত...

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষায় প্যারেড ও সাক্ষাৎকার

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

;