Home জাতীয় দুর্ঘটনা দীর্ঘ ৩০ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
দুর্ঘটনা

দীর্ঘ ৩০ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর শাওন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৩১ মে) সন্ধ্যা ছয়টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

নিহত শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গত শনিবার বিকেলে শাওন সহপাঠীদের সঙ্গে চর আমখাওয়া ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারকে জানায়। পরে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দিলে জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে শনিবার বিকেল পাঁচটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান চালানো হয়। কোনো সন্ধান না পাওয়ায় রোববার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় দফায় দীর্ঘ সময় অনুসন্ধান করা হয়। এরপরও নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ না মেলায় সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়।

পরে সন্ধ্যা ছয়টার দিকে মণ্ডলপাড়া এলাকার মজিবর রহমানের বাড়ির পাশের নদীতে শাওনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন সেটি উদ্ধার করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ, বাসভাড়া, ঘরভাড়া—সবকিছুর দাম যেভাবে বাড়ছে, তাতে খেয়ে-পরে বেঁচে থাকাই দিন দিন...

Related Articles

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত

খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত...

সলঙ্গায় বাসের ধাক্কায় স্বামী নিহত, নিখোঁজ স্ত্রী

  সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

;