Home আঞ্চলিক রহনপুরে ‘এবিয়ান ফেস্টিভ্যাল সিজন-৪’
আঞ্চলিক

রহনপুরে ‘এবিয়ান ফেস্টিভ্যাল সিজন-৪’

Share
Share

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ‘এবিয়ান ফেস্টিভ্যাল সিজন-৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এসএসসি ব্যাচের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আকর্ষণীয় ট্রফি ও ৩৪টি এসএসসি ব্যাচের জার্সি উন্মোচন করা হয়। পাশাপাশি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক আহসান সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামিউল এলাহী সাগর, নাহিদ ইসলাম, জাহাঙ্গীর হোসেন বাবলু, নুরুজ্জামান বাবু, মেহেদী হাসান ও জাফর আলী টুটুলসহ স্থানীয় ব্যক্তিরা।

দিনব্যাপী খেলাধুলার আয়োজনের মধ্যে প্রথম ও দ্বিতীয় গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ২০১১ ও ২০০৯ ব্যাচের মধ্যে প্রতিযোগিতা হয়। এতে ২০১১ ব্যাচ ২–১ গোলে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর তাঁর লাশ...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিনের দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Related Articles

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...