Home জাতীয় দুর্ঘটনা ফুলদী নদীতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
দুর্ঘটনা

ফুলদী নদীতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

Share
Share

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদী নদীর শাখা নদী থেকে অজ্ঞাত এক তরুণীর (প্রায় ২০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলে ও পথচারীরা। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং আশপাশের থানাগুলোতে নিহতের পরিচয় শনাক্তে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...