Home জাতীয় অপরাধ সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
অপরাধ

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

Share
Share

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. লিটন মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

গ্রেপ্তার হওয়া লিটন মিয়া উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর (মধ্যপাড়া) গ্রামের মৃত ছকমান আলীর ছেলে। সম্পর্কে তিনি ওই শিশুর দূর সম্পর্কের চাচা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা-মা দুজনেই জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গ্রামে দাদা-দাদির কাছে থাকত প্রতিবন্ধী শিশুটি। গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লিটন মিয়া ওই শিশুকে একা পেয়ে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে লিটন মিয়ার স্ত্রী ঘটনাস্থলে চলে আসলে তিনি শিশুটিকে ছেড়ে দেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে এবং শিশুটির হাতে ১০ টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

স্বজনেরা জানান, ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার দাদা-দাদিকে বিষয়টি জানায়। কিন্তু লোকলজ্জা ও সামাজিক সম্মানের ভয়ে তারা বিষয়টি প্রথমে গোপন রাখেন। গত ২৬ মে ঈদের ছুটিতে শিশুটির মা-বাবা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসলে পুরো ঘটনাটি জানতে পারেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা থানায় মামলা করার সিদ্ধান্ত নেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, “আমার মেয়েটা শারীরিক প্রতিবন্ধী, ঠিকমতো চলতেও পারে না। তার সঙ্গে এমন পশুতুল্য আচরণ করা হয়েছে। লোকলজ্জার ভয়ে আমার বৃদ্ধ বাবা-মা প্রথমে মুখ খোলেননি। আমি ঢাকা থেকে ফিরে সব শুনে থানায় মামলা করেছি। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

কক্সবাজারে ডাকাতির ঘটনায় মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে...

প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, বললেন—‘আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার?’

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক নির্মাণকাজের সময় উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের...