এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে আগুন লেগে একটি মনোহারী দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক।
বুধবার সকালে উপজেলার তারাকান্দি রেলস্টেশনের দক্ষিণ পাশে পোগলদিঘা উচ্চবিদ্যালয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সময় হঠাৎ বজ্রপাত হলে দোকানটিতে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
দোকানমালিক কোহিনুর মিয়া বলেন, বজ্রপাতে তাঁর দোকানটি পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...
ByDesk ReportSeptember 12, 2026‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...
ByDesk ReportSeptember 12, 2026নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...
ByDesk ReportSeptember 12, 2026বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...
ByDesk ReportSeptember 11, 2026নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...
ByDesk ReportSeptember 9, 2026ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...
ByDesk ReportSeptember 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment