Home আন্তর্জাতিক আগুনে পুড়ে ছাই লন্ডনের ইহুদি সুপারমার্কেট
আন্তর্জাতিক

আগুনে পুড়ে ছাই লন্ডনের ইহুদি সুপারমার্কেট

Share
Share

লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০০ জন দমকলকর্মী ও ১৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন কাজ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডার্স গ্রিন রোডের ‘কোশার কিংডম’ নামের একটি সুপারমার্কেটের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, বুধবার সকাল ৬টা ৪৭ মিনিটে প্রথম জরুরি কল পাওয়া যায়। পরে আরও ৫৬টি কল আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফিঞ্চলি, উইলেসডেন ও ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ আশপাশের কয়েকটি স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারও ব্যবহার করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে আগুন তিনতলা একটি ভবনের অংশে ছড়িয়ে পড়ে। ভবনটির নিচতলায় দোকান এবং ওপরের তলায় অন্যান্য ব্যবহারের স্থান রয়েছে।

তীব্র ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গোল্ডার্স গ্রিন রোডের কয়েকটি অংশ, বিশেষ করে বেভারলি গার্ডেনসসংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

  ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে আনন্দ-উল্লাস...

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।...

Related Articles

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলার দাবি রাশিয়ার

  কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার...

উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ও এরবিলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের খবরের মধ্যেই উত্তর ইরাকের কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ভয়াবহ ড্রোন...

ভারতে ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, হাসপাতালে নারীর মৃত্যু

ভারতে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ গাফিলতি ও বাণিজ্যিকীকরণের এক চরম দৃষ্টান্ত সামনে এসেছে।...

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...