এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে আগুন লেগে একটি মনোহারী দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক।
বুধবার সকালে উপজেলার তারাকান্দি রেলস্টেশনের দক্ষিণ পাশে পোগলদিঘা উচ্চবিদ্যালয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সময় হঠাৎ বজ্রপাত হলে দোকানটিতে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
দোকানমালিক কোহিনুর মিয়া বলেন, বজ্রপাতে তাঁর দোকানটি পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...
ByDesk ReportJuly 28, 2026চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...
ByDesk ReportJuly 28, 2026ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র...
ByDesk ReportJuly 29, 2026রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস...
ByDesk ReportJuly 29, 2026যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা...
ByDesk ReportJuly 28, 2026রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহত ব্যক্তিদের...
ByDesk ReportJuly 28, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment